পোস্টগুলি

HTML পরিচিতি (১)

HTML= Hyper Text Markup Language   HTML কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটির মাধ্যমে একটি ওয়েব সাইটের শুধুমাত্র গঠন বা কাঠামো তৈরী করা যায়। অর্থাৎ একটি ওয়েব সাইট নাম,এর মেনু, এর লোগো ইত্যাদি কোথায় থাকবে, কিভাবে থাকবে তা তৈরী করা যায়। HTML একটি ওয়েব সাইটের অপরিহার্য অংশ। HTML শিখতে গেলে আমাদের HTML ট্যাগ সম্পর্কে জানতে হবে। আজ আমরা জানবো HTML ট্যাগ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। HTML ট্যাগঃ HTML এ <> বন্ধনীর মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলোকে HTML ট্যাগ বলে। উদাহরণঃ ১। < body></body>, body ট্যাগ ২। <head></head>, head ট্যাগ ৩। <title></title>, title ট্যাগ ৪। <img></img>, image   ট্যাগ ৫। <table></table>, table ট্যাগ এছাড়াও আরো অনেক ট্যাগ আছে যেগুলো ব্যবহার করতে করতেই শেখা হয়ে যাবে। ট্যাগ লেখার নিয়মঃ <ট্যাগের নাম>Contents.......</ট্যাগের নাম> । যেমনঃ <body>this is body</ body > </ ট্যাগের নাম> এর মাধ্যমে ট্যাগ শেষ করতে হয়।

কোডিং এ হাতেখড়ি

ছবি
আজ আমরা একটি খুব সহজ একটি কোডের মাধ্যমে কোডিং এ হাতেখড়ি করব। কোড- ১- Hello world প্রিন্ট করানো ধাপ ১- CodeBlocks ওপেন করুন। ধাপ ২- file + New + empty file সিলেক্ট করুন অথবা ctrl+shif+n একসাথে চাপুন। (নিচের ছবি খেয়াল করুন) ধাপ ৩- নিচের কোডটি লিখুন #include<stdio.h> #include<conio.h> main() {     printf("hello world");     return 0; }      ধাপ ৪- এবার file+save file as চাপুন ধাপ ৫- file name বক্সে নাম দিন first.c ( যে কোনো নাম দিয়ে .c ব্যবহার করতে হবে ) ধাপ ৬- এবার build+run অথবা f9 চাপুন। ধাপ ৭- কোডে কোনো ভুল না থাকলে নিচের ছবির মত “hello world” স্ক্রিনে দেখাবে। সতর্কতাঃ ১।  C- ল্যাংগুয়েজটি case sensitive অতএব uppercase letter, lowercase letter এর ব্যাপার গুলো খেয়াল করতে হবে। ২। সেমিকোলন, কমা এর ব্যাপার গুলো খেয়াল রাখতে হবে। এগুলো না দিলে কোডে error বা ভুল দেখাবে।   বুঝতে কোনো সমস্যা হলে নিচের ভিডিও টি দেখুন অথবা ক...