পোস্টগুলি

ওয়েব ডিজাইন(HTML& CSS) লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

HTML পরিচিতি (১)

HTML= Hyper Text Markup Language   HTML কোনো প্রোগ্রামিং ল্যাংগুয়েজ নয়। এটির মাধ্যমে একটি ওয়েব সাইটের শুধুমাত্র গঠন বা কাঠামো তৈরী করা যায়। অর্থাৎ একটি ওয়েব সাইট নাম,এর মেনু, এর লোগো ইত্যাদি কোথায় থাকবে, কিভাবে থাকবে তা তৈরী করা যায়। HTML একটি ওয়েব সাইটের অপরিহার্য অংশ। HTML শিখতে গেলে আমাদের HTML ট্যাগ সম্পর্কে জানতে হবে। আজ আমরা জানবো HTML ট্যাগ কি এবং কিভাবে ব্যবহার করতে হয়। HTML ট্যাগঃ HTML এ <> বন্ধনীর মধ্যে যে শব্দগুলো থাকে সেগুলোকে HTML ট্যাগ বলে। উদাহরণঃ ১। < body></body>, body ট্যাগ ২। <head></head>, head ট্যাগ ৩। <title></title>, title ট্যাগ ৪। <img></img>, image   ট্যাগ ৫। <table></table>, table ট্যাগ এছাড়াও আরো অনেক ট্যাগ আছে যেগুলো ব্যবহার করতে করতেই শেখা হয়ে যাবে। ট্যাগ লেখার নিয়মঃ <ট্যাগের নাম>Contents.......</ট্যাগের নাম> । যেমনঃ <body>this is body</ body > </ ট্যাগের নাম> এর মাধ্যমে ট্যাগ শেষ করতে হয়।